চন্দনাইশে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রায় এমপি জসীম

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ পিএম
ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার চট্টগ্রামের চন্দনাইশে হিন্দু সম্প্রদায়ের ভক্তরা মঙ্গল শোভাযাত্রা  মন্দিরে মন্দিরে পূজা অনুষ্ঠিত হয়েছে। শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ চন্দনাইশ উপজেলা শাখার উদ্যোগে এই মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়।
 
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। 
 
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুর রহমান, থানার ওসি এস. এম দিদারুল ইসলাম সিকদারসহ শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ চন্দনাইশ উপজেলা শাখার নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সর্বশেষ সর্বাধিক পঠিত