খার্গ দ্বীপে ইরানি ট্যাংকারে হামলা যুক্তরাষ্ট্রের

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ এএম

হরমুজ প্রণালির কাছে অবস্থিত ইরানের দ্বীপের কছে নোঙর করা একটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, গতকাল শনিবার ইরান সরকারের মালিকানাধীন ট্যাংকার ‘স্টার্ক-১’ লক্ষ্য করে চারটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে যুক্তরাষ্ট্রের সেনারা। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, উপকূল থেকে প্রায় ৬ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল ট্যাংকারটি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ট্যাংকারের ক্রু সদস্যদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। হামলার বিষয়ে ইরানি কর্র্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডও (সেন্টকম) রয়টার্সের করা মন্তব্যের অনুরোধে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

খনিজ তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেকের তৃতীয় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ হলো ইরান। খার্গ দ্বীপ ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র। যুদ্ধ শুরুর আগে ইরানের রপ্তানিকৃত তেলের ৯০ শতাংশ এই দ্বীপ থেকে রপ্তানি করা হতো। তবে গত এপ্রিলে ইরানের তেল রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধ শুরু হওয়ার পর থেকে এই রুটে সরবরাহ ব্যাহত হচ্ছে। এর আগে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে খুব শিগগির হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র।

সর্বশেষ সর্বাধিক পঠিত