বিনিয়োগকারী, শেয়ারবাজারের অংশীজন, সাধারণ জনগণকে আরও সহজে তথ্য ও সেবা দিতে নতুন এবং আধুনিক অফিশিয়াল ওয়েবসাইট চালু করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গতকাল রবিবার নতুন ওয়েবসাইটটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন ওয়েবসাইট চালুর মাধ্যমে বিএসইসির আইনকানুন, অ্যানফোর্সমেন্ট অ্যাকশন, প্রেস বিজ্ঞপ্তি, টেন্ডার বিজ্ঞপ্তি, জনগুরুত্বপূর্ণ অফিস আদেশ, নিবন্ধিত বিভিন্ন স্টেকহোল্ডারের তালিকা এবং আইপিও ও আরপিও প্রসপেক্টাসসহ কমিশন-সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য সহজে পাওয়া যাবে। এ ছাড়া, বিএসইসির বিভিন্ন সেবা ও সেবা-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যও নতুন ওয়েবসাইটের মাধ্যমে সহজে পাওয়া যাবে। ফলে বিনিয়োগকারী, পুঁজিবাজারের অংশীজন ও সাধারণ সেবাগ্রহীতারা প্রয়োজনীয় তথ্য দ্রুত সংগ্রহ করতে পারবেন। নতুন ওয়েবসাইটের ঠিকানা sec.gov.bd| । ওয়েবসাইট সম্পর্কে মতামত, পরামর্শ বা ফিডব্যাক [email protected] ই-মেইলে পাঠানো যাবে।
বিএসইসির নতুন ওয়েবসাইট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ এএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩০ এএম
দেশ রূপান্তর
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০