এএফডির উত্থানে জার্মানিজুড়ে শঙ্কা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ এএম

জার্মানির পূর্বাঞ্চলীয় স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে কট্টর ডানপন্থী দল অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি) বড় জয় পেতে পারে—এমন পূর্বাভাসে দেশজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। প্রাক্-নির্বাচনী জরিপে দলটি সর্বোচ্চ ৪৩ শতাংশ ভোট পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এমন ফল হলে জার্মানির ১৬টি রাজ্যের মধ্যে প্রথমবারের মতো কোনো রাজ্যে সরকার গঠনের সুযোগ পেতে পারে এএফডি। তবে অন্য দলগুলো জোট গঠন করলে তাদের ক্ষমতায় যাওয়া ঠেকানো সম্ভব।

সাবেক চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল নির্বাচনের আগে এএফডির উত্থান ঠেকাতে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, এএফডির উত্থান এখন আর শুধু পূর্বাঞ্চলের কোনো রাজ্যের বিষয় নয়, এটি পুরো জার্মানির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

এদিকে এএফডি ক্ষমতায় এলে স্যাক্সনি-আনহাল্টের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে বলে সতর্ক করেছেন দেশটির অর্থনীতিবিদেরা। বিশেষ করে অভিবাসনবিরোধী নীতির কারণে বিদেশি দক্ষ কর্মী কমে গেলে রাজ্যের শ্রমবাজার ও বিনিয়োগে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

জার্মান ইনস্টিটিউট ফর ইকোনমিক রিসার্চের পূর্বাভাস অনুযায়ী, এএফডি ক্ষমতায় এলে রাজ্যটির অর্থনৈতিক প্রবৃদ্ধি বছরে শূন্য দশমিক ৫ থেকে ১ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।

রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণের পর রাতেই স্যাক্সনি-আনহাল্টের নির্বাচনের ফল ঘোষণার কথা রয়েছে

সর্বশেষ সর্বাধিক পঠিত