পিএসসি চেয়ারমানের শপথ গ্রহণ

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ এএম

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া শপথ গ্রহণ করেছেন। গতকাল রবিবার বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ নেন। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সাংবিধানিক প্রতিষ্ঠানটির নতুন চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। শপথ গ্রহণ অনুষ্ঠানে পিএসসির সদস্য, সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে ২০২৬ সালের ২ সেপ্টেম্বর রাষ্ট্রপতি সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতাবলে অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন। শপথ গ্রহণের মধ্য দিয়ে তিনি সাংবিধানিক প্রতিষ্ঠানটির প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করলেন।

উল্লেখ্য, সংবিধানের অনুচ্ছেদ ১৩৯(১) অনুযায়ী তিনি দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছরের জন্য অথবা ৬৫ বছর বয়সে পৌঁছানো পর্যন্ত, যেটি আগে ঘটবে, সেই পর্যন্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। বিজ্ঞপ্তি

সর্বশেষ সর্বাধিক পঠিত