ভোলার চরফ্যাশনে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ১ হাজার ১০০ টাকা ও একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৩৫ মিনিটে উপজেলার জিন্নাগড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শাহাবুদ্দিনের দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রাকিব (২৫) ও মো. মঞ্জুর মাঝি (৪৯)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশন থানার এসআই মো. সোহেল কামালের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় রাকিব ও মঞ্জুর মাঝিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে হালকা কমলা রঙের ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১২ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। একই সময় নগদ ১ হাজার ১০০ টাকা ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
চরফ্যাশন থানা পুলিশ জানিয়েছে, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। ৬ সেপ্টেম্বর মামলাটি করা হয়।
পুলিশের দাবি, মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। চরফ্যাশনে মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
মৌজপুর বাজারে অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে ছাই