কনসার্টে শেখ হাসিনা স্লোগান, আয়োজক গ্রেপ্তার

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৯ পিএম

গোপালগঞ্জ শহরের পৌর পার্কে আয়োজিত কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার ঘটনায় আয়োজক হাফিজুর রহমান পিয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, সোমবার রাতে পৌর পার্কে এফএনএফের স্বত্বাধিকারী হাফিজুর রহমান পিয়ালের আয়োজনে কনসার্ট অনুষ্ঠিত হয়। কনসার্টে আলোচিত গায়ক নোবেল গান পরিবেশনের আগে দর্শক-শ্রোতাদের একাংশ শেখ হাসিনার নামে স্লোগান দেন। এতে কনসার্টস্থলে স্লোগান ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় সোমবার (৭ সেপ্টেম্বর) রাতেই হাফিজুর রহমান পিয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে তাকে গ্রেপ্তার দেখায় গোপালগঞ্জ সদর থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। 

সর্বশেষ সর্বাধিক পঠিত