আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে মনিরামপুরে আলোচনা সভা

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পিএম

যশোরের মনিরামপুরে ‘মানুষ, পৃথিবী এবং সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যে পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সম্রাট হোসেন।

সভায় মনিরামপুর উপজেলার শিক্ষা পরিস্থিতি ও সাক্ষরতার হার বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, কেবল স্বাক্ষর করার জ্ঞান অর্জনই সাক্ষরতা নয়; বরং দক্ষ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার আলো সবার কাছে পৌঁছে দেওয়া জরুরি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মফিজুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির ফজলুল হক এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা।

সর্বশেষ সর্বাধিক পঠিত