মুরাদনগরে ১ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ এএম

কুমিল্লার মুরাদনগরে থানা পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মো. মঞ্জুর ইসলাম (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০টার দিকে মুরাদনগর থানাধীন পাহাড়পুর ইউনিয়নের পাহাড়পুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. মঞ্জুর ইসলাম পাহাড়পুর রসুলির বাড়ির মো. ফরিদ মিয়ার ছেলে।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় এসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স পাহাড়পুর গ্রাম রসুলির বাড়ির ফরিদ মিয়ার বাড়িতে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি মো. মঞ্জুর ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মুরাদনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, মঞ্জুর ইসলাম নামে এক মাদক কারবারিকে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। বুধবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত