ঝিনাইদহ শহরের বাইপাস সড়কের আইয়ুব মোড়ে মোটরসাইকেলের ধাক্কায় সিরাজুল ইসলাম (৪৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কে এ দুর্ঘটনায় ঘটে। নিহত সিরাজুল ইসলাম ঝিনাইদহ শহরের ভুটিয়ার গাতি গ্রামের আবুল মন্ডলের ছেলে। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক ছিলেন।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, সকালে সিরাজুল নিজের বাইসাইকেল নিয়ে কাজে যাচ্ছিলেন। পথে শহরের বাইপাস সড়কের আইয়ুব মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি সাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান জানান, ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও বাইসাইকেল দুটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।
মতলবে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত