আবু সাঈদের রক্তের সঙ্গে বেইমানি করেছেন জামায়াতের আমির:  রাশেদ খাঁন

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ পিএম

আবু সাঈদের রক্তের সঙ্গে বেইমানি করেছেন জামায়াতের আমির। এ জন্য উনাকে শহীদ আবু সাঈদের বাবা-মায়ের কাছে ক্ষমা চাওয়া উচিত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁঁন। 

তিনি বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে শহীদ আবু সাঈদের আত্মত্যাগ দেশের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবে। তার রক্তের সঙ্গে বেইমানি করার কোনো সুযোগ নেই।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রংপুরের পীরগঞ্জের বাবুনপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশেদ খাঁন এসব কথা বলেন।

 

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ও প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে শেখ হাসিনা ও শহীদ ওসমান হাদীর হত্যাকারীদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে ভারত সরকারের অবস্থানের ওপর প্রধানমন্ত্রীর ভারত সফর নির্ভর করবে।

তিনি বলেন, শেখ হাসিনা ও ওসমান হাদী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ফেরানোর বিষয়ে ভারত সরকার কি অবস্থান নেয়, সেটি গুরুত্বপূর্ণ। এ বিষয়ে ভারতের অবস্থান বিবেচনায় নিয়েই ভারত সফরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত