প্রথমবার ঢাকার মঞ্চে ‘দ্য আলকেমিস্ট’

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পিএম

আজ শুক্রবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদর্শিত হবে মঞ্চ নাটক ‘দ্য আলকেমিস্ট: সুবর্ণস্রষ্টা’। ব্রাজিলীয় লেখক পাওলো কোয়েলহোর সাড়া জাগানো ‘দ্য আলকেমিস্ট’ উপন্যাস অবলম্বনে এর নাট্যরূপ দিয়েছেন মাহফুজ ইসলাম মেঘ এবং নির্দেশনায় রয়েছেন তালহা জোবায়ের। এটি এক্টোম্যানিয়ার চতুর্থ প্রযোজনা। এর মাধ্যমে প্রথমবার নাটকটি প্রদর্শিত হচ্ছে ঢাকার মঞ্চে।

নাটকটি আগামীকাল ১৯ সেপ্টেম্বর (শনিবার) একই সময় ও ভেন্যুতে ফের মঞ্চস্থ হবে। এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হয়েছে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী। আত্মোপলব্ধি, স্বপ্ন ও ভাগ্যের অন্বেষণে এক তরুণের সুদূর আন্দালুসিয়া থেকে মিসরীয় পিরামিডের উদ্দেশে যাত্রার রূপকধর্মী এই গল্প নিয়ে আসছে নাট্যদল ‘এক্টোম্যানিয়া’। উপন্যাসের মূল সুর ‘তুমি যখন মন থেকে কিছু চাও, তখন সারা বিশ্বব্রহ্মাণ্ড সেই স্বপ্ন পূরণের জন্য তোমার পক্ষে কাজ শুরু করে' এই সর্বজনীন দর্শনকে নিপুণভাবে মঞ্চে রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে নাট্যদলটি। 

নাটকটি নিয়ে নির্দেশক তালহা জুবায়ের বলেন, ‘বর্তমান যুগে আমরা ক্যারিয়ারের ইঁদুরদৌড়ে এমনভাবে ব্যস্ত হয়ে পড়েছি যে প্রায়ই ভুলে যাই জীবনে আসলে কী করতে চেয়েছিলাম। আলকেমিস্ট আমাদের মনে করিয়ে দেয়, প্রতিটি মানুষের জীবনে একটি নির্দিষ্ট লক্ষ্য থাকে। এই সময়ে দাঁড়িয়ে নিজের ভেতরের তাগিদ ও স্বপ্নকে নতুন করে খুঁজে পাওয়ার অনুপ্রেরণা দেবে এই নাটক।’ 

নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শশাঙ্ক সাহা, কামরুজ্জামান তাপু, সায়েম সিজান, সায়রা আকতার, সালাউদ্দিন ইভান, ফাতেমা ইলমা, কামরুল তিহান, মাহবুবা মৌ, সানবি মীর, মারজুক হাসান, জয়ব্রত বিশ্বাস, মাহফুজ ইসলাম মেঘসহ অনেকে।

সর্বশেষ সর্বাধিক পঠিত