ঢাকার মঞ্চে ‘আইনস্টাইন’

আপডেট : ০৭ আগস্ট ২০১৯, ০৫:৩৯ পিএম

পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনকে সারা বিশ্ব একনামে চেনে। ভর ও শক্তি সম্পর্কিত সূত্র, আলোক তড়িৎ ক্রিয়া এবং আপেক্ষিক তত্ত্বের স্রষ্টা তিনি।

পারমাণবিক বোমা বিস্ফোরণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আইনস্টাইন আবিষ্কৃত সূত্রের ব্যবহারিক প্রয়োগ ঘটে। এতে কি তার সায় ছিল? মৃত্যু পূর্ব পর্যন্ত আত্মপীড়নে কাটিয়েছেন তিনি। একটি বিবাদহীন, যুদ্ধহীন, অখণ্ডিত বিশ্বই ছিল তার কাম্য।

হিটলার কমিউনিস্ট আখ্যা দিয়ে দেশ ছাড়া করেছিলেন আইনস্টাইনকে; সাক্ষাৎ হয়েছিল মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর, চার্লি চ্যাপলিন, সিগমুন্ড ফ্রয়েড, বাট্রান্ড রাসেল, রুজভেল্টসহ আরও অনেকের সঙ্গে।

এবার নাটকের মঞ্চে ‘আইনস্টাইন’কে নিয়ে হাজির হচ্ছে দেশের অন্যতম প্রধান নাটকের দল থিয়েটার আর্ট ইউনিট।

দলটির ৩৫তম প্রযোজনা হিসেবে ‘আইনস্টাইন’ মঞ্চে আসবে। নাটকটি রচনা করেছেন মোকাদ্দেম মোরশেদ। শিগগিরই শুরু হচ্ছে মঞ্চে আনার প্রস্তুতি।

সর্বশেষ সর্বাধিক পঠিত