দেশীয় চলচ্চিত্রের কালজয়ী অভিনেত্রী ও পরিচালক কোহিনূর আক্তার সুচন্দা। অভিনয় দিয়ে জয় করেছেন লাখ-লাখ দর্শকের হৃদয়। আগামীকাল ১৯ সেপ্টেম্বর নন্দিত এই তারকা পা রাখছেন জীবনের ৭৯তম বছরে। ১৯৪৭ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি।
তার জন্মদিন উপলক্ষে চ্যানেল আইতে প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘কালজয়ী সুচন্দা’। অনুষ্ঠানটির পরিকল্পনা এবং উপস্থাপনা করেছেন সিনিয়র সাংবাদিক আবদুর রহমান। একান্ত আলাপচারিতায় উঠে এসেছে সুচন্দার চলচ্চিত্রে আগমন, তার পরিচালক হয়ে ওঠা, জহির রায়হান সহ নানা জানা অজানা বিষয়। অনুষ্ঠানটি প্রচার হবে আগামীকাল শনিবার বিকাল সাড়ে ৫টায়। এরইমধ্যে অনুষ্ঠানটির দৃশ্যায়নের কাজ সম্পন্ন হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে চ্যানেল আই।
আজীবন সম্মাননা পাচ্ছেন সুচন্দা