ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি শেখার নতুন ঠিকানা

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫ এএম

ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি শুধু একটি ক্যামেরা পরিচালনার দক্ষতা নয়; এটি একটি গল্পকে দেখার, অনুভব করার এবং নিজের দৃষ্টিভঙ্গিতে তুলে ধরার শিল্প। আর এই শিল্পকে আরও সহজ, বাস্তবভিত্তিক ও সবার কাছে পৌঁছে দেওয়ার স্বপ্ন থেকেই পথচলা শুরু শাটারক্র্যাফট একাডেমির।

ঢাকার মিরপুর-পল্লবীতে অবস্থিত Shuttercraft Academy  বর্তমানে ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি ও ভিডিও এডিটিং শেখার একটি বিস্তৃত ও প্র্যাকটিক্যাল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠছে।

এই স্বপ্নের পেছনে রয়েছেন আরমান আনোয়ার একজন পেশাদার ফটোগ্রাফার ও সিনেমাটোগ্রাফার। দীর্ঘদিন ধরে পেশাগতভাবে কাজ করতে গিয়ে তিনি খুব কাছ থেকে দেখেছেন, অনেকেই ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি শিখতে আগ্রহী হলেও বাস্তবে ক্যামেরা হাতে নিয়ে শেখার সুযোগ সবসময় পান না। থিওরি জানা আর সেই জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করা দুটোর মধ্যে যে বড় পার্থক্য রয়েছে, সেটি তিনি নিজের অভিজ্ঞতা থেকেই উপলব্ধি করেছেন।

সেখান থেকেই তার মনে একটি প্রশ্ন তৈরি হয় একজন শিক্ষার্থী যদি ক্যামেরা হাতে নিয়ে, নিজে শুট করে, ভুল করে এবং সেই ভুল থেকে শিখতে পারে, তাহলে শেখাটা আরও কার্যকর হবে না?

এই ভাবনা থেকেই শুরু হয় শাটারক্র্যাফট একাডেমির যাত্রা। তবে শুরুটা সহজ ছিল না। একটি নতুন প্রতিষ্ঠান গড়ে তোলা, শিক্ষার্থীদের আস্থা অর্জন করা, একটি কার্যকর প্র্যাকটিক্যাল লার্নিং সিস্টেম তৈরি করা, প্রতিটি ধাপেই ছিল নানা চ্যালেঞ্জ। কিন্তু লক্ষ্য ছিল পরিষ্কার এমন একটি জায়গা তৈরি করা, যেখানে একজন শিক্ষার্থী শুধু ক্লাসে বসে থিওরি শিখবে না; বরং নিজের হাতে ক্যামেরা নিয়ে কাজ করবে এবং বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে দক্ষতা অর্জন করবে।

শাটারক্র্যাফট একাডেমির শিক্ষা পদ্ধতির অন্যতম মূল ভিত্তি হলো Practical Learning। ক্যামেরার সেটিং, লেন্স, এক্সপোজার, কম্পোজিশন কিংবা লাইটিং শুধু শুনে বা পড়ে শেখার পরিবর্তে শিক্ষার্থীদের হাতে-কলমে সেগুলো প্রয়োগ করার সুযোগ দেওয়া হয়। ইনডোর লাইটিং প্র্যাকটিস থেকে শুরু করে আউটডোর শুটিং, ক্যামেরা অপারেশন, সিনেমাটোগ্রাফি ও গিম্বল অপারেশন প্রতিটি ক্ষেত্রেই বাস্তব কাজের মাধ্যমে শেখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বর্তমানে শাটারক্র্যাফট একাডেমিতে চলমান রয়েছে তিনটি কোর্স Photography, Cinematography  এবং Video Editing। অর্থাৎ একজন শিক্ষার্থী চাইলে একটি ছবির ধারণা থেকে শুরু করে ক্যামেরায় তা ধারণ করা এবং পরবর্তী সময় এডিটিংয়ের মাধ্যমে সেটিকে সম্পূর্ণ একটি ভিজ্যুয়াল গল্পে রূপ দেওয়ার পুরো প্রক্রিয়াটিই শিখতে পারে।

আরমান আনোয়ারের সঙ্গে কথোপকথন

প্রশ্ন : শাটারক্র্যাফট একাডেমি প্রতিষ্ঠার ইচ্ছাটা আপনার মধ্যে কবে থেকে তৈরি হলো?

আরমান আনোয়ার : পেশাগতভাবে ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফিতে কাজ করতে গিয়েই এই চিন্তাটা ধীরে ধীরে তৈরি হয়। আমি দেখেছি, অনেকেই ফটোগ্রাফি বা সিনেমাটোগ্রাফি শিখতে চান, কিন্তু হাতে কলমে শেখার পর্যাপ্ত সুযোগ পান না। তখন থেকেই মনে হয়েছে, এমন একটি জায়গা তৈরি করা দরকার, যেখানে একজন মানুষ শুধু থিওরি শিখবে না, ক্যামেরা হাতে নিয়ে বাস্তবে কাজ করেও শিখবে। সেই ভাবনা থেকেই শাটারক্র্যাফট একাডেমি তৈরির স্বপ্ন দেখি।

প্রশ্ন : শুরু থেকে এখন পর্যন্ত শাটারক্র্যাফট একাডেমি কেমন সাড়া পাচ্ছে?

আরমান আনোয়ার : আলহামদুলিল্লাহ, সাড়া ভালো পাচ্ছি। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো, আমাদের কাছে বিভিন্ন ধরনের মানুষ শেখার জন্য আসছেন। কেউ একেবারে নতুন, কেউ আগে থেকেই ফটোগ্রাফি করছেন কিন্তু নিজের দক্ষতা আরও বাড়াতে চান, আবার কেউ ফটোগ্রাফি বা সিনেমাটোগ্রাফিকে ভবিষ্যতে পেশা হিসেবে নিতে চান। শিক্ষার্থীদের আগ্রহ এবং তাদের কাজের প্রতি আন্তরিকতা আমাদের আরও ভালোভাবে কাজ করার অনুপ্রেরণা দেয়।

প্রশ্ন : বর্তমানে শাটারক্র্যাফট একাডেমিতে কী ধরনের শিক্ষার্থীরা বেশি আসছেন?

আরমান আনোয়ার : বর্তমানে সবচেয়ে বেশি আসছেন তরুণরা, বিশেষ করে যারা ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি ও ভিডিও এডিটিংকে ক্যারিয়ার বা পেশা হিসেবে নিতে চান। পাশাপাশি অনেকেই শখ থেকে শুরু করছেন। কেউ নিজের কনটেন্ট তৈরি করতে চান, কেউ ইউটিউব বা সোশ্যাল মিডিয়ার জন্য ভালো ভিডিও বানাতে চান, আবার কেউ ভবিষ্যতে প্রফেশনাল ফটোগ্রাফার বা সিনেমাটোগ্রাফার হতে চান। আমাদের চেষ্টা থাকে প্রত্যেক শিক্ষার্থীর প্রয়োজন অনুযায়ী তাকে বাস্তব কাজের মাধ্যমে শেখানো।

আজ শাটারক্র্যাফট একাডেমি ধীরে ধীরে ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফি শেখার একটি বিস্তৃত প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠছে। এর পেছনে রয়েছে শুধু একটি প্রতিষ্ঠান তৈরির উদ্দেশ্য নয়; বরং রয়েছে এমন একটি প্রজন্ম তৈরি করার স্বপ্ন, যারা ক্যামেরাকে শুধু একটি যন্ত্র হিসেবে দেখবে না বরং এটিকে নিজেদের সৃজনশীলতা ও গল্প বলার মাধ্যম হিসেবে ব্যবহার করবে। আরমান আনোয়ারের সেই স্বপ্নের পথচলা এখনো চলমান। প্রতিটি নতুন শিক্ষার্থী, প্রতিটি নতুন শুট এবং প্রতিটি নতুন গল্পের সঙ্গে শাটারক্র্যাফট একাডেমি এগিয়ে যাচ্ছে আরও একটি ধাপ।

কারণ শেখার সবচেয়ে ভালো উপায় শুধু দেখা বা শোনা নয় নিজের হাতে করে শেখা।

সর্বশেষ সর্বাধিক পঠিত