বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় প্রথমবারের মতো মাঠে গড়িয়েছে ‘ওয়ারিয়র্স হ্যান্ডবল লিগ (পুরুষ)’। রবিবার পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে আসরের উদ্বোধনী দিনে বড় জয় দিয়ে শুভ সূচনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ আনসার। বেলা ১১টায় অনুষ্ঠিত প্রথম খেলায় বর্ডার গার্ড বাংলাদেশ ৩৭-১৯ গোলের ব্যবধানে বাংলাদেশ এ দলকে হারিয়েছে। প্রথমার্ধেই বিজয়ী দল ১৬-০৮ গোলে এগিয়ে ছিল। এ ছাড়া দিনের শেষ খেলায় বাংলাদেশ আনসার ৩৭-২৭ গোলে বাংলাদেশ পুলিশকে হারিয়েছে।
জয় বিজিবি ও আনসারের
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ এএম
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৮ এএম
দেশ রূপান্তর
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০