ফ্রি-কিকে ৭৫ গোল মেসির

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৮ এএম

রেকর্ডের আরও কাছাকাছি পৌঁছালেন লিওনেল মেসি। তবে সান ডিয়েগোর বিপক্ষে পয়েন্ট হারিয়ে ইন্টার মায়ামির এমএলএস ট্রফি জয়ের সমীকরণ আরও কঠিন হয়ে পড়ল। গত বুধবার ‘কাম্পেওনেস কাপ’ জয়ের পর রবিবারের ম্যাচে সান ডিয়েগোর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি।

এনইউ স্টেডিয়ামে ভারী ও ভেজা মাঠে শুরুতেই পিছিয়ে পড়ে ইন্টার মায়ামি। ম্যাচের শুরুতেই হাফওয়ে লাইন থেকে এক চমৎকার পাসে সান ডিয়েগোর ড্রায়ার বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে দলকে এগিয়ে নেন।

তবে পিছিয়ে পড়ার পরই জ¦লে ওঠেন মেসি। ২৩ মিনিটে ডি-বক্সের ডান প্রান্তে ফ্রি-কিক পান তিনি। তার বাঁ পায়ের বিষাক্ত বাঁকানো শটে গোলরক্ষক সিজে ডস সান্তোস পরাস্ত হলে সমতায় ফেরে দল। এটি ছিল মেসির ক্যারিয়ারের ৭৫তম ফ্রি-কিক গোল। ব্রাজিলিয়ান মার্সেলিনহো কারিওকার ফ্রিকিকের বিশ্ব রকর্ড থেকে আর মাত্র ৩ গোল পিছিয়ে তিনি। এই গোলে ইন্টার মায়ামির জার্সিতে মেসির গোলের সংখ্যা দাঁড়াল ১০১। আর পুরো ক্যারিয়ার গোল সংখ্যা হলো ৯৩।

দ্বিতীয় অর্ধে রদ্রিগো ডি পলের দুর্দান্ত অ্যাসিস্ট থেকে লুইস সুয়ারেজ গোল করে মায়ামিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। কিন্তু রক্ষণের ধারাবাহিক ভুলে সেই লিগ ধরে রাখতে পারেনি কিলি গঞ্জালেসের শিষ্যরা। সান ডিয়েগোর ড্রায়ার আবারও প্রতিপক্ষের রক্ষণভেদে গোল করে ২-২ ব্যবধানে সমতা ফেরান, যা ম্যাচের চূড়ান্ত ফলাফল হিসেবে টিকে থাকে।

এই ড্রয়ের পর কনফারেন্সের পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা নাশভিলের চেয়ে ১১ পয়েন্টে পিছিয়ে পড়ল ইন্টার মায়ামি। মৌসুমের নিয়মিত পর্বে এখনো আটটি ম্যাচ (৩২ পয়েন্ট) বাকি থাকলেও সাপোর্টার্স শিল্ড ধরে রাখার পথ এখন মায়ামির জন্য বেশ কঠিন হয়ে দাঁড়াল।

ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দিয়ে এক সমর্থক লেখেন, ‘এই অকেজো ক্লাব শেষ ৯০ মিনিট পর্যন্ত একটা লিড ধরে রাখতে পারে না, তারা প্রতি ম্যাচেই শুধু মেসিকে চাপে ফেলছে।’

অন্য একজন ডিফেন্ডারদের কঠোর সমালোচনা করে বলেন, ‘ডিফেন্ডাররা কয়টা মিনিটও ডিফেন্ড করতে পারে না! মেসি ৩৮ বছর বয়সেও নিজের সেরাটা দিয়ে যাচ্ছে আর পেছনের এই ছাইপাঁশ ডিফেন্স সব পরিশ্রম মাটি করে দিচ্ছে।’

কেউ কেউ বলছেন, আক্রমণভাগে রেকর্ড গোল (৬৩টি) করার পরও কেবল শোচনীয় রক্ষণভাগের কারণে জয় হাতছাড়া হচ্ছে। অনেকে তো লুইস সুয়ারেজের পুরো সময় খেলা নিয়েও প্রশ্ন তুলেছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত