মুন্সীগঞ্জের শ্রীনগরে হাত-পা বাঁধা অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে শ্রীনগর উপজেলার সিংপাড়া এলাকার কেসি রোডের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, সকালে কেসি রোডে যাতায়াতের সময় ব্যাপক দুর্গন্ধ পান তারা। দুর্গন্ধের কারণ খুঁজতে গিয়ে রোডের পাশে ঝোপ জঙ্গলে হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর পাঠান।
শ্রীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মিল্টন দত্ত জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দুপুর ১২ টার দিকে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে ৩ থেকে ৪ দিন আগে মরদেহটি ফেলে রাখা হয়। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান তিনি।