সিডিএর নবাগত সচিব নূর-এ-জান্নাত রুমিকে সিবিএর সংবর্ধনা

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পিএম

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নবাগত সচিব মিজ্ নূর-এ-জান্নাত রুমিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে সিডিএ জাতীয়তাবাদী দল-সিবিএ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে চউক সচিবের দপ্তরে সিবিএর পক্ষ থেকে নবাগত সচিবকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিডিএ সিবিএর সভাপতি ফয়েজ আহাম্মদ বাবুল, সহ-সভাপতি নাসির উদ্দিন মাহমুদ চৌধুরী রাসেল, সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মো. দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. হেমায়েত ইসলাম সবুজ, অর্থ সম্পাদক মো. শাহাদাত হোসেন এবং প্রচার সম্পাদক আবু জাফর ইকবাল।

এ ছাড়া সিবিএর কার্যকরী সদস্য মো. জাকির হোসেন, মো. আব্দুল মান্নান, সৈয়দ মো. জামাল উদ্দিন, মো. আবুল বশর চৌধুরী, সুজন চক্রবর্তী, নুর মোহাম্মদ বাদশা, আবু জাহেদ, মো. আতিকুর রহমান চৌধুরী, মো. সরওয়ার হোসাইন, কানু প্রসাদ দাশ, উৎপল চক্রবর্তী, মো. বাহার উদ্দিন ও মো. রাকিবুল ইসলাম উপস্থিত ছিলেন।

সিবিএ নেতৃবৃন্দ নবাগত সচিব নূর-এ-জান্নাত রুমির দায়িত্বকালীন সাফল্য ও সার্বিক মঙ্গল কামনা করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত