সাভারে রাতের আঁধারে পাকিং করা যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় বাংলাদেশ ক্রাইম রির্পোর্টাস অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সভাপতি কামরুজ্জামান খানের বিরুদ্ধে ‘মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত’ মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিক ও পেশাজীবীরা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সাভার প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অভিযোগ করে সাংবাদিকদরা বলেন, প্রকৃত অপরাধীদের আড়াল করতেই একজন জ্যেষ্ঠ সাংবাদিক ব্যক্তিত্বের বিরুদ্ধে এমন হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে। বাস পোড়ানোর ঘটনার দিন কামরুজ্জামান খান ঘটনাস্থলে ছিলেন না। সে কয়েক বছর যাবৎ রাজধানীতে বসবাস করছিলেন উল্লেখ করে বক্তারা অবিলম্বে এই মামলা থেকে তার নাম প্রত্যাহার ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।
সাভার প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক নাদিম হোসেন বলেন, একজন পেশাদার সিনিয়র সাংবাদিক কামরুজ্জামান খানের নামে এই মিথ্যা মামলা কোনভাবেই মেনে নেওয়া যায় না । তিনি র্দীঘ দিন এলাকায় বসবাস করছেন না। তিনি ঢাকায় সিনিয়র রির্পোটার হিসেবে র্কমরত রয়েছেন।
তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক এই মিথ্যে মামলা প্রত্যাহার করার পাশাপাশি যারা এই মামলায় তার নাম জড়িয়েছে তাদেরকে শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সাভার প্রেসক্লাবের র্নিবাহী সদস্য আজিম উদ্দিন, প্রেসক্লাবের র্নিবাহী সদস্য ও ডেইলি স্টারের সাংবাদিক আকলাকুর রহমান আকাশ, সাভার উপজেলা জার্নালিস্ট অ্যাসোসিয়শেনের সাধারণ সম্পাদক দেওয়ান ইমন প্রমুখ। এতে উপস্থিত ছিলেন সাভার প্রেসক্লাবের সহ-সভাপতি আরিফুর রহমান, র্নিবাহী সদস্য আজিম উদ্দিন, আকলাকুর রহমান আকাশ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক লোটন আর্চায্য, সাভার প্রেসক্লাবের সদস্য নাজমুল শাহিন, সেলিম আহমেদ, এম এ হালিম, ওমর ফারুক, নোমান মাহমুদ, তৌকির আহাম্মেদ, কাজী মাহবুবুর রহমান, উপজেলা র্জানালিস্ট অ্যাসোসিয়শেনের সাধারণ সম্পাদক দেওয়ান ইমনসহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিক, টেলিভিশন চ্যানেল ও অনলাইন নিউজের সাংবাদিক এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।