যারা টাকা কামানোর চিন্তা করছেন তারা নেতৃত্ব ছেড়ে দেন: এমপি নুরুল

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ পিএম

যারা টাকা কামানোর মেশিন হওয়ার চিন্তা করছেন তারা স্বেচ্ছায় নেতৃত্ব ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নুরুল আমিন। 

তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপির কোনো নেতাকর্মী যদি মনে করেন পদ-পদবী টাকা কামানোর মেশিন। তাহলে তাদের উদ্দেশে বলবো এটি টাকা কামানোর মেশিন নয়। বিএনপির উন্নয়নের দল। যারা টাকা কামানোর মেশিন হওয়ার চিন্তা করছেন তারা স্বেচ্ছায় নেতৃত্ব ছেড়ে দেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) মিরসরাই উপজেলার কদমতলায় নুরিয়া হাফেজি মাদরাসার নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্যে এমপি নুরুল আমিন এসব কথা বলেন। 

সংসদ সদস্য বলেন, সমাজে যারা শিল্পপতি রয়েছে তারা জনকল্যাণে এগিয়ে আসা উচিত। শিল্পপতিরা জনকল্যাণে এগিয়ে আসলে দেশের উন্নয়ন আরও বেশি ত্বরান্বিত হবে।

প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আক্তারুজ্জামান কেনু মিয়ার সভাপতিত্বে ও মাস্টার মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজি। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, হিঙ্গুলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সোহাগ, রফিকুল ইসলাম রফিকসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতারা।

সর্বশেষ সর্বাধিক পঠিত