মৌলভীবাজারের সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর

জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অবহেলা বা অনিয়ম সহ্য করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৭ পিএম

দায়িত্বে অবহেলার অভিযোগে মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. মামুনুর রহমানকে আগামীকাল সোমবারের (২৮ সেপ্টেম্বর) মধ্যে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রবিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় বিষয়ক মতবিনিময় সভায় এ নির্দেশ দেন মন্ত্রী।

জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরিফুল হক চৌধুরী বলেন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার কোনো ধরনের অবহেলা বা অনিয়ম সহ্য করবে না।

তিনি জানান, সিভিল সার্জন ডা. মামুনুর রহমানকে সোমবারের মধ্যেই দায়িত্ব থেকে প্রত্যাহার করে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত