কবিতা

ঘুমের পাতাবাহার 

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৪ পিএম

যখন বেশরম শব্দের উল্লম্ফনে 
কুমড়ো ফুলের মতো কুঁকড়ে যাচ্ছে 
লাজ-শরমের পাপড়ি পরাগ!
গর্ভপাত হচ্ছে সভ্যতার!
রক্তে ভেসে যাচ্ছে পাহাড় সমতল।
এই আবিল সময়ে আমার করণীয় কী?
এই প্রশ্ন খাবলাচ্ছে আমার শরীর!
যখন শান্তিরহাট ভরপুর অশান্তির পশরায়
ক্ষুধার্ত রাতের বারান্দায় দুলছে
ঘুমের পাতাবাহার 
হতাশার অন্ধকারে ভরে যাচ্ছে 
জীবনের পানপেয়ালা।
আমি কি এই অধঃপতনের
পাটাতনে বসে রইব, না কি
সমিত শব্দের জন্য 
কল্লোলিত নদীর জন্য 
উর্বর ভূমির জন্য 
পুষ্পিত বাগানের জন্য 
সুগন্ধে প্লাবিত জ্যোৎস্নার জন্য 
যুদ্ধে নামব!

সর্বশেষ সর্বাধিক পঠিত