নারীর হাতে স্বেচ্ছাসেবা নেতৃত্বে নতুন সম্ভাবনা

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ এএম

সদস্য, ইয়ুথ পিপল অব বাংলাদেশ

সমাজ বদলের গল্পে নারীর ভূমিকা কখনোই কেবল সহযাত্রীর নয়, তিনি নিজেই পরিবর্তনের অন্যতম কারিগর। স্বেচ্ছাসেবা আমার কাছে তাই নিছক মানুষের পাশে দাঁড়ানো নয় এটি নিজের কণ্ঠ খুঁজে পাওয়া, সক্ষমতাকে কাজে লাগানো এবং নেতৃত্বের পথে নিজেকে প্রস্তুত করার এক জীবন্ত শিক্ষালয়। মাঠের অভিজ্ঞতা শেখায় মানুষের কথা শুনতে, সংকটে সিদ্ধান্ত নিতে এবং সমস্যার ভেতর থেকেই সমাধানের পথ খুঁজতে। জলবায়ু সংকট, দুর্যোগ, বৈষম্য, শিক্ষা কিংবা নারী ও শিশু সুরক্ষায় নারীর অভিজ্ঞতা পরিবর্তনের উদ্যোগকে করে আরও বাস্তব ও মানবিক। তবে নিরাপত্তা, সামাজিক দৃষ্টিভঙ্গি ও সিদ্ধান্ত গ্রহণে সীমিত সুযোগ এখনো বাধা। তাই প্রয়োজন নিরাপদ পরিবেশ, সম্মান ও নেতৃত্বের সমান সুযোগ। কারণ একজন নারী যখন সেবার হাত বাড়ান, তখন তিনি শুধু একজন মানুষের পাশে দাঁড়ান না সমাজের ভবিষ্যতের দিকও বদলে দেন।

গ্রন্থনা : মুহিবুল হাসান রাফি

সর্বশেষ সর্বাধিক পঠিত