সভাপতি, সেইভ আওয়ার উইমেন বাংলাদেশ, চট্টগ্রাম বিভাগ
স্বেচ্ছাসেবা শুধু বিনা পারিশ্রমিকের কাজ নয়, এটি মানুষের পাশে দাঁড়ানোর দায়বদ্ধতা এবং সমাজ বদলের এক নীরব অঙ্গীকার। নারীর স্বেচ্ছাসেবামূলক পথচলা সেই অঙ্গীকারকে নতুন শক্তি দিচ্ছে। অন্যায়ের বিরুদ্ধে কণ্ঠ তোলা, নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো কিংবা সংকটে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে তারা শুধু সমাজকে এগিয়ে নিচ্ছেন না, নিজেদের মধ্যেও গড়ে তুলছেন সাহস, নেতৃত্ব ও আত্মবিশ্বাস। অথচ এই পথে পেরোতে হয় নানা প্রশ্ন ও বাধা। পরিবার ও সমাজের নেতিবাচক মানসিকতা, নিরাপত্তার উদ্বেগ প্রভৃতির পাশাপাশি পড়াশোনা, চাকরি ও পারিবারিক দায়িত্বও থাকে। তবু তারা থেমে যান না। কারণ মানুষের মুখে হাসি ফোটানোর আনন্দই হয়ে ওঠে তাদের পথচলার প্রেরণা। নারীর স্বেচ্ছাসেবা তাই সেবার গল্পের পাশাপাশি সামাজিক পরিবর্তনেরও এক শক্তিশালী ভাষা।