পাশে দাঁড়ানো থেকে পথ দেখানোর যাত্রা

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ এএম

সদস্য, ইয়ুথ অ্যাকশন ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট

স্বেচ্ছাসেবা আমার কাছে কোনো আনুষ্ঠানিক দায়িত্ব নয়; এটি নিজের কণ্ঠকে খুঁজে পাওয়া এবং সেই কণ্ঠকে মানুষের অধিকারের পাশে দাঁড় করানোর পথ। ণঅঝউ-এর সঙ্গে কাজ করতে গিয়ে দেখেছি, একটি কণ্ঠ যখন আরও অনেক কণ্ঠের সঙ্গে যুক্ত হয়, তখন তা পরিবর্তনের শক্তিতে পরিণত হয়। ঝজঐজ নিয়ে বস্তি এলাকার কিশোরীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা আমাকে বুঝিয়েছে তথ্যের অভাব শুধু অজ্ঞতা তৈরি করে না, অনেক সম্ভাবনাকেও সীমাবদ্ধ করে। একজন তরুণী হিসেবে সামাজিক দৃষ্টিভঙ্গি ও নানা প্রতিবন্ধকতা পেরিয়ে কাজ করা সহজ ছিল না; কিন্তু প্রতিটি চ্যালেঞ্জ আমাকে আরও সাহসী করেছে। স্বেচ্ছাসেবা আমাকে শিখিয়েছে, নারীরা কেবল সহমর্মিতার বাহক নন তারা প্রশ্ন তুলতে, নেতৃত্ব দিতে এবং পরিবর্তনের পথ তৈরি করতে পারেন। পরিবর্তন তাই দূরের কোনো স্বপ্ন নয় এটি শুরু হয় একটি ছোট পদক্ষেপ, একটি সাহসী সিদ্ধান্ত এবং একটি জাগ্রত কণ্ঠ থেকে।

সর্বশেষ সর্বাধিক পঠিত