ছোট উদ্যোগই একদিন বড় পরিবর্তনের ভিত্তি গড়ে

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ এএম

সাংগঠনিক সম্পাদক, ১ টাকায় বৃক্ষরোপণ

মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা থেকেই শুরু হয়েছিল পথচলা সময়ের সঙ্গে বুঝেছি, ভলান্টিয়ারিজম শুধু অন্যের পাশে দাঁড়ানো নয়, নিজের কণ্ঠ খুঁজে পাওয়ারও এক যাত্রা। প্রথম মাইক হাতে ভয় পেয়েছি, সংগঠনের ভিড়ে নিজেকে আড়াল করেছি। আজ সেই আমিই অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, প্রশ্নের মুখোমুখি হই, মানুষের অধিকার ও প্রয়োজনের পাশে দাঁড়াই। শুনতে হয়েছে মেয়ে হয়ে রাস্তায় রাস্তায় কী করবে? এসব করে কী লাভ? কিংবা কত টাকা পাও? আমার কাছে উত্তরটি সহজ। একজন মানুষ অধিকার সম্পর্কে সচেতন হলে, প্রয়োজনীয় সেবা পেলে কিংবা অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে সাহসী হলেই সেটি অর্জন। ধর্ষণবিরোধী আন্দোলন, বৃক্ষরোপণ, চিকিৎসাসেবা কিংবা রাস্তায় পড়ে থাকা একটি প্লাস্টিক তুলে নেওয়া ছোট উদ্যোগই একদিন বড় পরিবর্তনের ভিত্তি গড়ে। আজ তাই সবচেয়ে প্রিয় পরিচয় আমি একজন ভলান্টিয়ার।

সর্বশেষ সর্বাধিক পঠিত