সরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষা চালুর দাবিতে ফরিদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে অভিভাবকরা।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে সর্বস্তরের অভিভাবকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আধা ঘণ্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে অভিভাবক ছাড়া ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
এ সময় মানববন্ধনে থেকে বক্তারা বলেন, সরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধা ও যোগ্যতার ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচনের সুযোগ রাখা প্রয়োজন। এতে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের পাশাপাশি প্রতিযোগিতামূলক মনোভাব ও পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে।
বক্তারা আরও বলেন, প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের সরকারি বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পুনর্বহাল করা হলে মেধাবী শিক্ষার্থীরা তাদের যোগ্যতা অনুযায়ী বিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে।
মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সরকারি বিদ্যালয়ে লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষার ব্যবস্থা বহাল রাখার দাবি জানানো হয়।
এ সময় ইফতেখারুল করিম, নাফিজা হাসান, তাসলিমা আক্তার লাকি, নুসরাত জাহান, মরিয়ম আক্তার, শারমিন আক্তার, আজম খান ও শোভা ইসলামসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন ।
ক্র্যাবের সাবেক সভাপতি বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন