এক ওয়ানডেতে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পিএম

গৌহাটির বর্ষাপাড়ায় আজ ইনিংসে প্রথমবার তিন সেঞ্চুরি করেছিলেন ওয়েস্ট ইন্ডিয়ানরা। ওয়ানডেতে দুর্দান্ত সব ব্যাটসম্যান থাকা স্বত্বেও ভারত এই কীর্তিটা কখনো গড়তে পারেনি। বরং দ্বিতীয়বারের মতো তারা হজম করলো এই ব্যাপারটা। এতে আঁতে ঘা লাগতে পারে রোহিত শর্মা-গিলদের। ৪০৬ রান তাড়া করতে নেমে এমন প্রহার করলেন ক্যারিবীয় বোলারদের যে বেরিয়ে এলো দুটি সেঞ্চুরি। তাতে ওয়ানডেতে এক ম্যাচে সর্বাধিক ৫ সেঞ্চুরির রেকর্ড হয়ে গেলো। 

ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়ে বিপদেই পড়েছিল ভারত। প্রথমে জন ক্যাম্পবেল, তারপর শেই হোপ এবং পরে আমির জাঙ্গু সেঞ্চুরি তুলে নিলে ওয়েস্ট ইন্ডিজের স্কোর দাড়ায় ৭ উইকেটে ৪০৫। ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের এটাই প্রথম চার শতার্ধিক রান। 

জবাব দিতে নেমে শুবমান গিল সিরিজে তার টানা দ্বিতীয় সেঞ্চুরি করলে এই ম্যাচে শতকের সংখ্যা দাড়ায় ৪। ওয়ানডেতে এক ম্যাচে চার সেঞ্চুরি আগেও হয়েছিল। প্রথম হয়েছিল ১৯৯৮ সালে পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচে। পাকিস্তানের ইজাজ আহমেদ, মোহাম্মদ ইউসুফ এবং অস্ট্রেলিয়ার অ্যাডাম গিলক্রিস্ট ও রিকি পন্টিং সেঞ্চুরি করেছিলেন। দ্বিতীয় ঘটনা ছিল ২০১৩ সালে নাগপুরে অস্ট্রেলিয়া-ভারত ম্যাচে; সেঞ্চুরি করেন শেন ওয়াটসন, জর্জ বেইলি ও স্বাগতিকদের শিখর ধাওয়ান ও বিরাট কোহলি। 

তারপর এক ম্যাচে চার সেঞ্চুরি হয়েছিল ২০২৩ সালে, হায়দরাবাদে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচে। শ্রীলঙ্কার কুশল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা এবং পাকিস্তানের আব্দুল্লাহ শফিক ও মোহাম্মদ রিজওয়ান তিন অঙ্কের ঘরে পৌঁছান।

আজ রোহিত শর্মা তার ৩৫তম সেঞ্চুরি করলে এক ম্যাচে পাচ সেঞ্চুরির নতুন রেকর্ড সৃষ্টি হয়। 

সর্বশেষ সর্বাধিক পঠিত