ফার্মাসিস্ট ও হেলথ টেকনোলজিস্টদের দ্বিতীয় শ্রেণি ও দশম গ্রেড বাস্তবায়নের আহ্বান

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০৩:৩৬ পিএম

আগামী ৭২ ঘণ্টার মধ্যে ফার্মাসিস্ট ও হেলথ টেকনোলজিস্টদের দ্বিতীয় শ্রেণির মর্যাদা এবং দশম গ্রেড বাস্তবায়নের সিদ্ধান্ত কার্যকরের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনা

শুক্রবার (২ অক্টোবর) সকালে ঢাকার মহাখালীতে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) অডিটরিয়ামে  ‘কনভেনশন -২৬’-য়ে  প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।  

একই সঙ্গে বক্তব্যে তিনি হাসপাতাল, মেডিকেল কলেজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রয়োজনীয় পদ সৃষ্টি, শূন্যপদ পূরণ ও গণমানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে বর্তমান সরকারের বিঘোষিত কর্মসূচি বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। এর পাশাপাশি তিনি আইএইচটির হোস্টেল নির্মাণ এবং প্রয়োজনীয় অবকাঠয়মোগত সংস্কারে সরকারের সংশ্লিষ্ট বিভাগের হস্তক্ষেপ কামনা করেন।

বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে বিশ্ব ফার্মাসিস্ট উদযাপন পরিষদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত।

উদযাপন পরিষদের আহ্বায়ক নাছির আহমেদ রতনের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য সচিব সিকদার মো. জসীম উদ্দিনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এম ট্যাব)-এর সভাপতি এ কে এম মুসা লিটন, বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্স (বিএমটিএ) ও এম-ট্যাব মহাসচিব মো. বিপ্লবুজ্জামান বিপ্লব,ছাত্র দল নেতা সালাহউদ্দিন আহমেদ, মো.জহিররুদ্দিন, আসাদ শিকদার,তাপসী বিশ্বাস প্রমুখ।

এছাড়া এতে বিশেষ অতিথি ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সহ সভাপতি ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি এবং ড্যাব কোষাধ্যক্ষ ডা. মেহেদী হাসান।

 

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত