এইউবিতে ড. মুহাম্মদ এনামুল হক আজাদ স্মরণসভা-দোয়া মাহফিল

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পিএম

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান মরহুম ড. মুহাম্মদ এনামুল হক আজাদের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের আয়েশা মেমোরিয়াল হলে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ইসলামিক স্টাডিজ বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং বিভাগের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানটির আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা উপাচার্য এবং বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাসান মুহাম্মদ সাদে। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোশারফ হোসেন ভূঁইয়া, ভারপ্রাপ্ত ট্রেজারার অধ্যাপক ড. এ. এস. এম. ইকবাল হোসেন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মুহাম্মাদ জাফার সাদেক। উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ড. রাশেদুল আলম।

স্মরণসভায় বক্তারা মরহুম ড. মুহাম্মদ এনামুল হক আজাদের কর্মময় জীবন, শিক্ষা ও গবেষণায় অবদান এবং ইসলামিক স্টাডিজ বিভাগের উন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ ভ‚মিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বক্তারা বলেন, জ্ঞানচর্চা, শিক্ষকতা ও মানবিক মূল্যবোধের ক্ষেত্রে তাঁর অবদান শিক্ষক-শিক্ষার্থী ও সহকর্মীদের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে মরহুমের পরিবারের সদস্য, সহকর্মী, শিক্ষার্থী ও অ্যালামনাই সদস্যরা তাঁর স্মৃতিচারণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। স্মরণসভা শেষে মরহুম ড. মুহাম্মদ এনামুল হক আজাদ (রহ.)-এর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক স্টাডিজ বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. হাসান ঈমাম ভূঁঞা। এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, অ্যালামনাই এবং এইউবি এর শিক্ষক শিক্ষিকা, কর্মকর্তারা।

সর্বশেষ সর্বাধিক পঠিত