লায়ন্সের সেবা তুলে ধরতে রাজধানীতে শোভাযাত্রা

আপডেট : ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পিএম

লায়ন্সের সেবামূলক কার্যক্রম সাধারণ মানুষের কাছে তুলে ধরতে শুক্রবার (২ অক্টোবর) ঢাকায় বর্ণাঢ্য এক কার শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। অক্টোবর সেবাপক্ষ ২০২৬ উপলক্ষে আয়োজিত এ শোভাযাত্রায় সেবার বিভিন্ন বার্তা বহনকারী ১৬০টি সুসজ্জিত গাড়ি অংশ নেয়।  

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫এ২ আয়োজিত শোভাযাত্রাটি  রাজধানীর আগারগাঁও থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। লায়ন্স ও লিওদের সম্মিলিত অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত ও উৎসবমুখর হয়ে ওঠে।

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫এ২-এর গভর্নর মহসীন ইমাম চৌধুরী জানান, শোভাযাত্রার মূল উদ্দেশ্য হলো লায়ন্সের সেবামূলক কার্যক্রম ও লায়নিজমের আদর্শের প্রচার এবং সাধারণ মানুষের মধ্যে লায়ন্সের কার্যক্রম সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্সের গ্লোবাল অ্যাকশন টিমের এরিয়া লিডার কাজী সাইফুল ইসলাম, এলসিআইএফ এরিয়া লিডার ও বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান এ কে এম রেজাউল হক, কাউন্সিল চেয়ারম্যান মোসলেহ উদ্দিন আহমেদ অপু এমজেএফ, ভাইস এরিয়া লিডার মো. শফিউল আলমসহ বিভিন্ন পর্যায়ের লায়ন ও লিও নেতৃবৃন্দ।

শোভাযাত্রায় অংশগ্রহণকারী ক্লাবগুলোর মধ্যে লায়ন্স বিভাগে বর্ণাঢ্য অংশগ্রহণ ও উপস্থাপনার জন্য প্রথম স্থান অর্জন করে লায়ন্স ক্লাব অব ঢাকা দীপিকা, দ্বিতীয় স্থান লায়ন্স ক্লাব অব ঢাকা ফ্লাওয়ার গার্ডেন এবং তৃতীয় স্থান যৌথভাবে লায়ন্স ক্লাব অব ঢাকা অনন্ত ও লায়ন্স ক্লাব অব ঢাকা ইমপেরিয়াল।

অন্যদিকে লিও বিভাগে প্রথম স্থান অর্জন করে লিও ক্লাব অব ঢাকা দীপিকা, দ্বিতীয় স্থান লিও ক্লাব অব ঢাকা লালবাগ ডিলাইটস এবং তৃতীয় স্থান যৌথভাবে লিও ক্লাব অব ঢাকা ইমপেরিয়াল ও লিও ক্লাব অব ঢাকা গোল্ডেন লাইন।

সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইপিডিজি শংকর কুমার রয় মনা, প্রথম ভাইস জেলা গভর্নর এমরান ফারুক মঈন রানা এবং দ্বিতীয় ভাইস জেলা গভর্নর কিশোয়ার খান।
লায়ন্স ও লিওদের সম্মিলিত অংশগ্রহণে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য কার শোভাযাত্রা সেবা, নেতৃত্ব, বন্ধুত্ব, মানবিকতা ও লায়নিজমের প্রচারে একটি প্রাণবন্ত আয়োজন হিসেবে সম্পন্ন হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত