মহাবিশ্বের চূড়ান্ত পরিণতি নিয়ে বিজ্ঞানীরা কী বলছেন? মহাবিশ্ব অনন্তকাল এভাবে থাকবে? পৃথিবীসহ অজস্র গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, ধূমকেতু রয়েছে ব্রহ্মা-ে। রয়েছে অনেক নাম না-জানা বস্তু। এভাবেই কি তারা পাক খাবে একে অপরের চারপাশে? বর্তমানে গ্রহ-নক্ষত্র সংবলিত ব্রহ্মাণ্ড ক্রমাগত প্রসারিত হচ্ছে। মহাশূন্যে ঘটছে যার বিস্তৃতি। বিজ্ঞানীদের একটা বড় অংশ একমত ছিলেন যে, প্রসারণ অনন্ত। কিন্তু বিজ্ঞানীদের একাংশ এ কথা মানতে রাজি নন। বলছেন, প্রসারণ শেষে একদিন শুরু হবে সঙ্কোচন। ধীরে ধীরে চুপসে যাবে ব্রহ্মাণ্ড। সঙ্কুচিত হবে পরিধি। বিজ্ঞানীদের সেই তত্ত্ব নিয়ে সম্প্রতি পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হয়েছে। আমেরিকার কর্নেল বিশ্ববিদ্যালয়, চিনের সংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয় এবং আরও কয়েকটি প্রতিষ্ঠানের পদার্থবিদ এ সংক্রান্ত গবেষণা ফলাফল সম্প্রতি প্রকাশ করেছেন। বলা হয়েছে, ব্রহ্মাণ্ডের আয়ু ৩.৩৩ হাজার কোটি বছর। এর মধ্যে প্রায় ১.৪ হাজার কোটি বছর কেটেছে। শেষে ব্রহ্মাণ্ডের ইতি। গবেষণা বলছে, প্রায় দু’হাজার কোটি বছরের মধ্যে ৭০০ কোটি বছর ব্রহ্মাণ্ডের সম্প্রসারণ হবে। এরপর হবে সঙ্কোচন। সঙ্কুচিত হতে হতে একটি বিন্দুতে পরিণত হবে মহাবিশ্ব। বিষয়টিকে বিশাল গার্ডারের সঙ্গে তুলনা করেছেন গবেষকরা। যেভাবে গার্ডারকে টানলে ক্রমশ প্রসারিত হয়, ব্রহ্মাণ্ড তেমন কোনো অদৃশ্য শক্তির দ্বারা প্রভাবিত হয়ে দিন দিন ছড়িয়ে পড়ছে। এমন সময় আসবে, যখন এই শক্তি প্রসারণের চেয়ে বড় হয়ে দাঁড়াবে। তখন গার্ডারের সঙ্কোচন অনিবার্য। আর সে সময় হবে পৃথিবীর সমাপ্তি।
একসময় চুপসে যাবে ব্রহ্মাণ্ড
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬, ১২:২১ এএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ১২:২১ এএম
একসময় চুপসে যাবে ব্রহ্মাণ্ড
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০