গুগল ফটোসে নতুন ৫ ফিচার

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ১২:২২ এএম

ছবি সংরক্ষণ ও খোঁজার অ্যাপ হিসেবে গুগল ফটোসের ব্যবহার অনেকের কাছেই দৈনন্দিন। এবার ছবির লাইব্রেরি ব্যবস্থাপনা, এআই-ভিত্তিক সম্পাদনা এবং ব্যক্তিগত তথ্য গোপন রাখার সুবিধা আরও বাড়াতে পাঁচটি নতুন ফিচার যুক্ত করছে গুগল। জেমিনি এআই, ডিজিটাল ওয়ারড্রোব, মুডস, রিমিক্স টেম্পলেটস এবং উন্নত মার্কআপÑ নতুন এই সুবিধাগুলো ছবি খোঁজা থেকে শুরু করে এডিটিংয়ের কাজও সহজ করবে।

এখন নির্দিষ্ট কমান্ড দিলে প্রয়োজনীয় ছবির খোঁজ করতে সাহায্য করবে এআই। একই সঙ্গে ছবি নিয়ে বিভিন্ন ধরনের পরিবর্তন করার সুবিধাও পাওয়া যাবে। এই সুবিধা এখনই সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত নয়। নির্দিষ্ট গুগল এআই প্রো ও আলট্রা গ্রাহকরা প্রথমে এটি ব্যবহারের সুযোগ পাচ্ছেন।

ছবিতে থাকা পোশাক শনাক্ত করে গুগল ফটোস সেগুলোর আলাদা ডিজিটাল সংগ্রহ তৈরি করতে পারবে। ফলে কোন পোশাক রয়েছে, তা ছবি ঘেঁটে খুঁজে বের করার প্রয়োজন কমবে। ছবিকে নতুন আবহ দিতে মুডস ফিচার ব্যবহার করা যাবে। এতে ৩৫ মিমি ফিল্ম কিংবা ২০০০-এর দশকের ডিজিটাল ক্যামেরার মতো বিভিন্ন ভিজ্যুয়াল স্টাইল প্রয়োগ করা সম্ভব হবে। সাধারণ ছবিকে আরও আকর্ষণীয় করে তুলতে গুগল ফটোসে যুক্ত হচ্ছে ১৫টি নতুন রিমিক্স টেম্পলেট। এসব টেমপ্লেট ব্যবহার করে ছবির সঙ্গে বিভিন্ন ডিজাইন বা নির্দিষ্ট প্রম্পট যোগ করা যাবে। গুগল ফটোসের মার্কআপ টুলেও পরিবর্তন এসেছে। নতুন রিডাক্ট পেন ব্যবহার করে ছবি বা স্ক্রিনশটে থাকা ব্যক্তিগত ও গোপন তথ্য ঢেকে রাখা যাবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত