কুমিল্লায় হত্যা মামলার আসামি ও কিশোর গ্যাংয়ের লিডার ‘রতন’ গ্রেপ্তার

আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৫ এএম

কুমিল্লা নগরীর মিশনারি স্কুলের সামনে ২০২২ সালে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষে শাহাদাত হত্যা মামলার প্রধান আসামি রতনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নগরীর আলোচিত কিশোর গ্যাং ‘রতন গ্রুপ’-এর প্রধান হিসেবে পরিচিত।

শুক্রবার (৩ অক্টোবর) রাতে নগরীতে পুলিশের নিয়মিত অভিযানের সময় তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, রতনের বিরুদ্ধে শাহাদাত হত্যা মামলা ছাড়াও অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পুলিশের নজরদারিতে ছিলেন।

পুলিশ ও মামলার সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২২ সালে নগরীর মিশনারি স্কুলের সামনে কিশোর গ্যাং ‘ঈগল গ্রুপ’ ও ‘রতন গ্রুপ’-এর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে শাহাদাত নিহত হন। পরে এ ঘটনায় করা হত্যা মামলায় রতনকে প্রধান আসামি করা হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত