বগুড়ায় সৌখিন মাছ শিকারীর মরদেহ উদ্ধার

আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ০৫:৫০ পিএম

বগুড়ায় মাছ ধরতে গিয়ে সাজ্জাদ আলী (৪৫) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকালে বগুড়া সদর উপজেলার ছোট বেলাইল ঈদগাহ মাঠসংলগ্ন বিশ্বরোড এলাকার একটি জমি থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

সাজ্জাদ আলী জেলার শাজাহানপুর উপজেলার বাসিন্দা এবং আবেদ আলীর ছেলে। তিনি পেশায় ট্রাকের সহকারী ছিলেন। দুপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় প্রত্যেক্ষদর্শী, স্বজন ও পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে ওই এলাকায় যান সাজ্জাদ আলী। বুধবার সকালে ছোট বেলাইল এলাকার একটি জমিতে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ জানায়, নিহতের দুর্ঘটনাস্থল থেকে একটি মাছ ধরার ফালি, একটি ব্যাগে কিছু মাছ ও একটি টর্চলাইট জব্দ করা হয়েছে। সংগৃহীত আলামত ও সুরতহাল পর্যবেক্ষণ করে ধারণা করা হচ্ছে, রাতে মাছ ধরতে গিয়েই আকস্মিকভাবে তাঁর মৃত্যু হয়েছে।

সাজ্জাদ হোসেনের জামাই জাহিদুর রহমানের জানান, মরদেহটি তার শ্বশুরের। তিনি পেশায় ট্রাকের সহকারী ছিলেন। শৌখিন মাছ শিকারী তার শ্বশুর গত রাতে মাছ শিকারের উদ্দেশ্যে বের হন। বাড়ি থেকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় বের হয়েছিলেন বলে জানান তিনি।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহীম আলী বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।



 

সর্বশেষ সর্বাধিক পঠিত