শিল্পকলায় আজ ‘উত্তরণ’

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ০২:০৩ এএম

শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে আজ সন্ধ্যা সাড়ে ৭টায় মঞ্চস্থ হতে যাচ্ছে বিবেকানন্দ থিয়েটারের তেইশতম প্রযোজনা ‘উত্তরণ’। অপূর্ব কুমার কু-ুর রচনায় ১ ঘণ্টা দৈর্ঘ্যরে এই নাটকের ৪২তম প্রদর্শনী নির্দেশনার পাশাপাশি নাম ভূমিকায় অভিনয় করছেন শুভাশীষ দত্ত তন্ময়।

পঙ্কিল ও বিভ্রান্তিকর জীবন থেকে বেরিয়ে আলো ঝলমলে মূলধারায় ফিরে আসতে চাওয়া এক মানুষের আত্ম সংগ্রামের গল্প নিয়ে তৈরি ‘উত্তরণ’। অভিশপ্ত পরিবেশ আর সমাজের নানা বাধার মুখ পেরিয়ে কি একজন মানুষের জীবনে শেষ পর্যন্ত ইতিবাচক উত্তরণ সম্ভব, এমনই এক গভীর প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে প্রযোজনায়।

নির্দেশক শুভাশীষ দত্ত তন্ময় জানান, জ্ঞান, বিনোদন ও নাট্যানুশীলনের আনন্দ দর্শকের মাঝে পৌঁছে দিতে দলটি নিরলস কাজ করছে। নাট্যকার অপূর্ব কুমার কু-ুর মতে, যেমন অন্ধকার ভেদ করে সূর্য ওঠে, তেমনি পথভ্রষ্ট মানুষের আলোকিত পথে ফেরার বোধ তুলে ধরা হয়েছে এই নাটকে।

মঞ্চ পরিকল্পনায় ফজলে রাব্বি সুকর্ণ, আলোয় পলাশ হেনড্রি সেন এবং সংগীতে কাজ করেছেন হামিদুর রহমান পাপ্পু। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন শান্তনু সাহা, তারক নাথ দাস, নাজমুল হক বাবু, মোস্তফা কামাল মুরাদ, আশরাফুল আরিয়ান, রিমন সাহা, মো. সাজ্জাদ ও অভয় সাহা।

সর্বশেষ সর্বাধিক পঠিত