গণপূর্তমন্ত্রী বললেন

গুলশান লেকই ঠিক করতে পারিনি, সারা দেশ কীভাবে করব

আপডেট : ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ এএম

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, গুলশান-বারিধারা লেকই যদি আমরা ঠিক করতে না পারি, সারা দেশ কীভাবে ঠিক করব? গতকাল বুধবার রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে বণিক বার্তা আয়োজিত ‘স্মার্ট সিটি কনক্লেভ ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

গৃহায়নমন্ত্রী বলেন, গুলশান-বনানীতে ৪ হাজার ৩০০ বাড়িঘর আছে। এর মধ্যে ৭০-৮০ শতাংশে প্ল্যানিংয়ের সময় যে সেপটিক ট্যাংক, সোকওয়েল থাকার কথা ছিল, সেটি করা হয়নি। নামিদামি ডেভেলপাররা বিল্ডিং করছে, অথচ সুয়ারেজটা দিয়ে দিচ্ছে স্ট্রং অর্ডারের সঙ্গে। আমরা চেষ্টা করছি সবাইকে সচেতন করতে। এ নিয়ে আমরা গুলশান, বনানী, বারিধারা সোসাইটির সঙ্গে তিন থেকে চারবার মিটিং করেছি।

আলোচনায় অংশ নেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম, বুয়েটের পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ইশতিয়াক আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান, ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী, বিএসএমএর সভাপতি এবং ক্রাউন সিমেন্ট পিএলসি ও জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জিএমইএবির সভাপতি ও নাসির সিনট্যাক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাসিম বিশ্বাস, স্পেসজিরো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্লাহ, ডিবিএইচ ফাইন্যান্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিমুল বাতেন এবং এবিসি রিয়েল এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শ্রাবন্তী দত্ত প্রমুখ।

সর্বশেষ সর্বাধিক পঠিত