ডেঙ্গু আক্রান্ত শিল্পী কৃষ্ণকলি

বিষয়টি নিশ্চিত করেছেন কৃষ্ণকলির মেয়ে অমৃতাঞ্জলি শ্রেষ্ঠশ্বরী। শ্রেষ্ঠশ্বরী তার মায়ের সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন।

আপডেট : ০৯ অক্টোবর ২০২৬, ১১:১৩ পিএম

দেশের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী কৃষ্ণকলি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কৃষ্ণকলির মেয়ে অমৃতাঞ্জলি শ্রেষ্ঠশ্বরী। শ্রেষ্ঠশ্বরী তার মায়ের সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন।

আজ শুক্রবার (৯অক্টোবর) শ্রেষ্ঠশ্বরী বলেন, মা বাসাতেই আছেন। চারদিন ধরে জ্বর থাকার পর বৃহস্পতিবার তার ডেঙ্গু ধরা পড়েছে। শনিবার আরেকটি টেস্ট করা হবে। এতে যদি দেখা যায় প্লাটিলেট অনেক কমে গেছে, তখন হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হবে।

প্রসঙ্গত, ২০০৭ সালে ‘সূর্যে বাঁধি বাসা’ অ্যালবাম দিয়ে আত্মপ্রকাশ করেন কৃষ্ণকলি। পরবর্তীতে ‘আলোর পিঠে আঁধার’ ও ‘বুনোফুল’ নামে পরে আরও দুটি অ্যালবাম প্রকাশ পায় তার। এরপর থেকে নিয়মিত গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। কৃষ্ণকলির ইউটিউব চ্যানেলে নিয়মিতই নতুন নতুন গান প্রকাশ হচ্ছে।

২০১০ সালে ‘মনপুরা’ সিনেমায় ‘যাও পাখি বলো তারে’ গানটির জন্য শিল্পী চন্দনা মজুমদারের সঙ্গে যৌথভাবে শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী হিসেবে পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

সর্বশেষ সর্বাধিক পঠিত