কানাডিয়ান পুলিশ জায়েদ খান!

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০২:০৫ এএম

হঠাৎ করেই কানাডার পুলিশের পোশাকে দেখা মিলল ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খানের। ছবি দেখে সামাজিক যোগাযোগ শোরগোল পড়ে যায়। সত্যিই কি সে দেশের পুলিশে যোগ দিলেন এই অভিনেতা? তবে এটি বাস্তব জীবনের ঘটনা নয়; একটি নতুন চলচ্চিত্রের চরিত্রের প্রয়োজনেই তার এই বিশেষ রূপ।

‘ভায়োলেন্স’ নামের একটি নতুন অ্যাকশনধর্মী চলচ্চিত্রে কানাডিয়ান পুলিশের চরিত্রে অভিনয় করছেন জায়েদ খান। বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, বর্তমানে কানাডায় ছবিটির টানা শুটিং চলছে। এতে তার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়িকা শিরিন শীলা। সংশ্লিষ্টদের দাবি, বাংলাদেশের কোনো নায়ক এই প্রথম রুপালি পর্দায় কানাডিয়ান পুলিশের পোশাকে হাজির হচ্ছেন।

কামাল হোসেন বাবর পরিচালিত চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করছেন প্রকৌশলী হাফিজুর রহমান লিটন ও সাবরিনা চৌধুরী। জানা গেছে, দেশটিতে একটানা শুটিংয়ের মাধ্যমে ছবিটির দৃশ্যধারণ শেষ করার প্রস্তুতি রয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত