ঢালিউড অ্যাওয়ার্ড-২০২৬-এর আসরে বিশেষ আকর্ষণ হিসেবে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এই সফরে তার সফরসঙ্গী হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল তানজিয়া জামান মিথিলা। দেশের চলচ্চিত্র অঙ্গনের দুই পরিচিত মুখের একসঙ্গে পাড়ি জমানোকে কেন্দ্র করে এরই মধ্যে বিনোদনপাড়ায় তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।
আগামী ১০ অক্টোবর নিউ ইয়র্কে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের ঢালিউড অ্যাওয়ার্ড। শাকিব খানের উপস্থিতি প্রবাসী বাঙালিদের মাঝে আলাদা উদ্দীপনা কাজ করছে। অন্যদিকে মডেলিং ও অভিনয়ে দক্ষতা দেখিয়ে নিজের অবস্থান তৈরি করা মিথিলার এই অংশগ্রহণ সফরটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। শাকিব খানের ‘রকস্টার’ সিনেমায় অভিনয় করে নজর কাড়েন এই সুন্দরী।
প্রবাসে দেশীয় সংস্কৃতির চর্চা, বিকাশ ও বাংলা চলচ্চিত্রের আন্তর্জাতিক প্রসারে দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে আসছে এই ঢালিউড অ্যাওয়ার্ড।