লাঞ্চের আগে সেই আতালকে ফেরালেন হাসানই

আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ০২:২৩ পিএম

ইনিংসের শুরুর দিকে সিদ্ধান্তের গোলমালে জীবন পাওয়া সেই সাদিকউল্লাহ আতালের উইকেটটা নিলেন হাসান মাহমুদই। স্লিপে তার ক্যাচটা নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে আফগানদের এই একটা উইকেটই নিতে পেরেছে বাংলাদেশ।

আবুধাবি টেস্টে দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে ১৩ ওভারে আফগানিস্তানের সংগ্রহ ১ উইকেটে ৩৪ রান। এর আগে ৮ উইকেটে ৩১৭ রানে শুরু করা বাংলাদেশ শেষ পর্যন্ত অলআউট হয় ৩৪৬ রানে। এতে আফগানরা এখনো পিছিয়ে আছে ৩১২ রানে।

দ্বিতীয় দিনের শুরু ৫০ বল খেলে বাংলাদেশ অলআউট হলে ব্যাটিংয়ে নামে আফগানরা। সেখানে দুই ওপেনার আতাল ও আব্দুল মালিককে শুরু থেকেই চাপে রাখেন হাসান-এবাদতরা। প্রথম ওভারে পঞ্চম বলেই উইকেটের পেছন থেকে ক্যাচের জোরালো আবেদন জানান লিটন দাস। সেখানে হাসান খুব একটা সায় না দিলেও শেষ পর্যন্ত রিভিউ নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে রিপ্লেতে দেখা গেল বল ব্যাটের কাছেও যায়নি। 

হাসানের দ্বিতীয় ওভারে ফেরে একই ঘটনা। সেখানে সেই আতাল এবার নিশ্চিত আউট ছিলেন। তবে অবাক করে দিয়ে রিভিউ নিলেন না শান্ত, তাতে সায় দিলেন হাসানও। আগের ওভারের সেই ভুলকেই সেখানে যেন ফেরাতে চাননি তারা। তবে স্পষ্ট শব্দের সেই আওয়াজের চিত্র দেখা গেল আল্ট্রা-এজেও। দলীয় সংগ্রহ যখন কেবল ৪ রান সেখানে জীবন পেলেন আতাল। 

সুযোগ পেয়ে আরেক ওপেনার মালিককে নিয়ে এবার দেখেশুনেই খেলছিলেন আতাল। কোনো বিপত্তি ছাড়াই চেয়েছিলেন সেশন শেষ করতে। তবে সেই হাসানের পেস ফাঁদে ফের পা দিলেন আতাল। আর এবার হয়নি কোনো গোলমাল। স্লিপে শান্ত ক্যাচটা লুফে নেন সহজেই। ৩১ রান করে আতাল ফেরেন ১৭ রান করে।

এদিকে আরেক ওপেনার মালিক অপরাজিত আছেন ১৫ রান আর শহিদুল্লাহ কামাল ব্যাট করছেন ২ রানে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত