সীমান্ত এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত সেপ্টেম্বর মাসে ২৫৪ কোটি ২০ লাখ ৫৮ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে স্বর্ণ, পোশাক, কসমেটিকস, মোবাইল ফোন ও যন্ত্রাংশ, খাদ্যপণ্যসহ বিভিন্ন ধরনের সামগ্রী রয়েছে।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৩ কেজি ৪৩৮ গ্রাম স্বর্ণ, ১৮ হাজার ৮৭২টি শাড়ি, ৩ হাজার ৮০৮টি থ্রিপিস, শার্টপিস, চাদর ও কম্বল, ২ হাজার ৫২৮টি তৈরি পোশাক, ১ হাজার ৩১৮ মিটার থান কাপড়, ২ হাজার ৬৪৭টি ইমিটেশন গহনা এবং ৩ লাখ ৯ হাজার ২৪৬টি কসমেটিকস সামগ্রী। এ ছাড়া ২০ লাখ ৮৭ হাজার ৮০৯ পিস আতশবাজি, ১ হাজার ৯১২ ঘনফুট কাঠ, ১ লাখ ৪০ হাজার ২১৭ কেজি কয়লা, ৫ হাজার ৩৬ ঘনফুট পাথর, ৩ হাজার ৬১১ কেজি চা পাতা এবং ৫ হাজার ৩৫ কেজি সুপারি জব্দ করা হয়েছে।
এ ছাড়া ৭১৩টি মোবাইল ফোন, ৬ হাজার ২৯৩ পিস মোবাইলের ডিসপ্লে, ৯ হাজার ৪০৭ পিস মোবাইলের যন্ত্রাংশ, ৫১ হাজার ৫৫০ পিস জিলেট ব্লেড, ১৩ হাজার ৪৩৫টি চশমা, ৪ লাখ ৩৩ হাজার ২৬০ প্যাকেট চকলেট এবং ১৬৩ প্যাকেট বিভিন্ন প্রকারের বীজ জব্দ করা হয়।
জব্দ করা অন্যান্য পণ্যের মধ্যে রয়েছে ১ হাজার ৬০৫ কেজি বাংলাদেশি পাট, ৪৬ হাজার ৮১২ কেজি জিরা, ২০ হাজার ৫৭৮ কেজি রসুন, ৮ হাজার ৩৫৭ কেজি চিনি, ২০ হাজার ৩২৩ কেজি সার, ১৫ লাখ ৪০ হাজার ৮ পিস চিংড়ি মাছের পোনা, ৭৫ কেজি কারেন্ট জাল এবং ১ হাজার ৩৫৯ লিটার ভোজ্য তেল। এ ছাড়া ৮৯ হাজার ৬০০ পিস ইলেকট্রিক রেজিস্ট্যান্স ও চিকিৎসাসামগ্রী, ১ হাজার ৭৩ প্যাকেট কীটনাশক, ৭ লাখ ৩৩৯ পিস বিভিন্ন প্রকারের ওষুধ এবং ১৬টি কষ্টি বা বেলে পাথর জব্দ করা হয়েছে।
চোরাচালানে ব্যবহৃত বিভিন্ন যানবাহনের মধ্যে রয়েছে ৬টি ট্রাক বা কাভার্ড ভ্যান, ৮টি পিকআপ, ৩টি প্রাইভেটকার বা মাইক্রোবাস, ১০৩টি সিএনজি, ইজিবাইক, অটোরিকশা ও ঠেলাগাড়ি, ৭৪টি মোটরসাইকেল, ৩১টি বাইসাইকেল বা ভ্যান এবং ৬৯টি নৌকা।
অভিযানে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্যও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২টি এমজি, ৩টি রাইফেল, ৬টি দেশি-বিদেশি পিস্তল, ২টি অন্যান্য অস্ত্র, ৩টি ম্যাগাজিন, ৬৪ রাউন্ড গোলাবারুদ, ৫২ কেজি বিস্ফোরক সালফার এবং ৪ কেজি অন্যান্য বিস্ফোরক দ্রব্য।
সেপ্টেম্বর মাসে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নেশাজাতীয় সামগ্রী জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৪৬ লাখ ৯৪ হাজার ৬০৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৮ গ্রাম হেরোইন, ১ হাজার ৪১৮ বোতল ফেনসিডিল, ১১ হাজার ৯২৫ বোতল বিদেশি মদ, ১৬৫ দশমিক ২৫ লিটার বাংলা মদ, ৭১৬ ক্যান বিয়ার এবং ১ হাজার ৭১৫ কেজি গাঁজা।
এ ছাড়া ৪ হাজার ৯৮৯ বোতল ইস্কাফ সিরাপ, ৮ হাজার ৫২৪ বোতল বিভিন্ন প্রকারের সিরাপ, ২ হাজার ১৮ পিস অ্যানেগ্রা বা স্যানেগ্রা ট্যাবলেট, ১ লাখ ৮৩ হাজার ৩৭০ প্যাকেট বিড়ি ও সিগারেট এবং ২ লাখ ১৫ হাজার ৫৮৬টি বিভিন্ন প্রকারের নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়েছে।
বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২১৮ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৫৮ জন বাংলাদেশি, ৭ জন ভারতীয় এবং ২০১ জন মিয়ানমারের নাগরিককে আটক করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।