চট্টগ্রামের বাঁশখালীতে শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরি (প্রা.) লিমিটেডের নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বাঁশখালীর সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম শাখাটির উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে তিনি ল্যাবরেটরির সার্বিক ব্যবস্থাপনা ও আধুনিক চিকিৎসাসেবা কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম বলেন, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। স্বাস্থ্যসেবা যেন প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছায় এবং বাঁশখালীর সাধারণ মানুষ যেন সুলভ মূল্যে মানসম্মত চিকিৎসাসেবা পান, সেটাই তাঁদের প্রত্যাশা।
অনুষ্ঠানে শেভরনের ভাইস চেয়ারম্যান ও ম্যানেজিং পার্টনার মীর মোশাররফ হোসেনসহ বিভিন্ন অংশীজন উপস্থিত ছিলেন।