মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে ৫ জেলেকে আটক করে ২জনকে কারাদণ্ড ও ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
শনিবার (১০ অক্টোবর) উপজেলার মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযানে নির্বাহী মাজিস্ট্রেটের দায়িত্বে ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি যায়েদ হোছাইন।
অভিযানে মেঘনার ভাটিবলাকী এলাকা থেকে ৫ জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অপ্রাপ্ত বয়স্ক ৩ জেলেকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়। এ সময় হোসেন্দী ইউনিয়নের ভাটিবলাকী গ্রামের মনু বেপারীর ছেলে রাসেলকে (৪০) ১৫ দিন এবং কালু বেপারীর ছেলে নজর আলীকে (৬১) ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযানে জব্দকৃত কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা ও উদ্বার হওয়া ইলিশ স্থানীয় মাদরাসায় বিতরণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল সামাদ জানান, এই ২২ দিন সারাদেশে ইলিশ আরোহণ, পরিবহন, মজুদ, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। মা ইলিশ সংরক্ষণে এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সহায়তা করেন কোস্টগার্ড ও নৌ পুলিশ।