এমপি নজরুলের জামিন আবেদন ফের নামঞ্জুর 

গত ২০ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা করেন।

আপডেট : ১১ অক্টোবর ২০২৬, ০৯:৪০ পিএম

দ্বিতীয় স্ত্রী মরিয়ম বেগমকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের জামায়াত দলীয় সংসদ সদস্য এমপি গাজী নজরুল ইসলামের জামিন আবেদন আবারও নামঞ্জুর করেছে আদালত।

রবিবার (১১ অক্টোবর) আবেদনের ওপর শুনানি নিয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এ আদেশ দেন।

আদালতে আসামিপক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মাহবুবুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন বলেন, অ্যাডভোকেট শামসুদ্দোহা।

এ মামলায় গত ২১ সেপ্টেম্বর গাজী নজরুল ইসলামের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে ২৪ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় তাকে আরও চার দিনের রিমান্ডে নেয় পুলিশ। দুই দফায় আট দিনের রিমান্ড শেষে গত ২৮ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

একই মামলায় গত ৩০ সেপ্টেম্বর গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম জামিন পান। 

গত ২০ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা করেন। এ মামলায় গ্রেপ্তার হন গাজী নজরুল। তার সঙ্গে আরও গ্রেপ্তার হন তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম ও ওবায়দুর রহমান (মরিয়মের মামা)। মামলার অপর আসামি ওবায়দুর রহমান কারাগারে আছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত