জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় মাহির ওয়াসিফ মিতুল (২০) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।
রবিবার (১১ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে জয়পুরহাট-ক্ষেতলাল সড়কের বানিয়াপাড়া ডালিম ফিলিং স্টেশন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মাহির ওয়াসিফ মিতুল জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার আলমপুর শাহলাপাড়া গ্রামের আনোয়ার হোসেন খন্দকারের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে মিতুল মোটরসাইকেল যোগে গন্তব্যে যাচ্ছিলেন। পথে বানিয়াপাড়া ডালিম ফিলিং স্টেশন এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে কোন স্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।