মেটার সব প্ল্যাটফর্ম থেকে টিকটকের বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ করেছে। মেটার মুখপাত্র বলেছেন, ‘কোনো প্রতিদ্বন্দ্বীকে প্রচারমূলক সেবা না দেওয়া ব্যবসায়িক অনুশীলন’। যুক্তরাষ্ট্রে টিকটকের অংশীদার ও চীনা কোম্পানি বাইটড্যান্সের সব বিজ্ঞাপন ও বিপণনের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্টটি।
মেটা বলেছে, এই নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র, কানাডা, মিসর, ইন্দোনেশিয়া, জাপান, থাইল্যান্ড ও ভিয়েতনামে কার্যকর করা হয়েছে। এসব দেশে টিকটক-সংযোগ প্রচারণা চালানো থার্ড পার্টির বিজ্ঞাপনদাতাদের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে। মেটার মুখপাত্র ক্রিস সগ্রো বলেছেন, ‘এমন কোনো প্রতিদ্বন্দ্বীর বিজ্ঞাপন আমাদের চালাতে হবে না, যার মূল লক্ষ্যই মানুষজনকে আমাদের অ্যাপ থেকে সরিয়ে নেওয়া।’ এর আগে, নিজেদের প্ল্যাটফর্মে ইনস্টাগ্রাম ও ফেসবুক প্রোফাইলের লিংক নিষিদ্ধ করেছিল টিকটক কর্তৃপক্ষ।
আইন বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে মেটার প্রতিদ্বন্দ্বী বিভিন্ন কোম্পানি, বিশেষ করে টিকটক ও ইউটিউবও তাদের অ্যাপগুলো নতুনভাবে সাজাতে বাধ্য হতে পারে।
ইউরোপীয় নিয়ন্ত্রকরা বলেছিলেন, অপ্রাপ্তবয়স্কদের নিরাপত্তা নিশ্চিত করতে টিকটক যথেষ্ট পদক্ষেপ নেয়নি। ফলে প্ল্যাটফর্মটিকে তাদের বার্ষিক আয়ের ছয় শতাংশ পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। শিশু সুরক্ষার প্রশ্নে মেটার পদক্ষেপকে অনুসরণ করতে বাধ্য করায় টিকটক ও ইউটিউব বেশ কোণঠাসা অবস্থায় পড়েছে।
প্রধান প্রধান সংবাদমাধ্যমে বিজ্ঞাপন প্রকাশ করে প্রতিদ্বন্দ্বীদেরও একই ধরনের পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে মেটা। পাশাপাশি, স্ক্রিন টাইম ও শিশু সুরক্ষা সংক্রান্ত মার্কিন সরকারের বেশ কয়েকটি বৈঠকে টিকটক উপস্থিত থাকতে ব্যর্থ হয়েছে বলে তাদের কঠোর সমালোচনা করেছেন মেটা। এ বিষয়ে এখন পর্যন্ত খুব একটা মুখ খোলেনি বর্তমানে ল্যারি এলিসনের ওরাকলসহ যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের একদল বিনিয়োগকারীর মালিকানাধীন টিকটক।