শিক্ষার্থীদের মাঠমুখী করতে ক্রিকেটসামগ্রী বিতরণ করল জাভেদওমরডটকম

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০১:৩৪ এএম

শিক্ষার্থীদের মাঠমুখী করা, ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়ানো এবং শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে উৎসাহিত করতে রাজধানীর মিরপুরে স্কুল অব লাইফ এ ক্রিকেট ব্যাট, বলসহ বিভিন্ন ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার রাজধানীর রূপনগরে স্কুল অব লাইফ ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করে ক্রীড়া উদ্যোগভিত্তিক প্রতিষ্ঠান জাভেদওমরডটকম। এতে তত্ত্বাবধান করে আরবান গ্রিন হেভেন লিমিটেড।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা ক্রিকেটার ও জাভেদওমরডটকম-এর স্বত্বাধিকারী জাভেদ ওমর বেলিম, আরবান গ্রিন হেভেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান, স্কুল অব লাইফের প্রিন্সিপাল আমিনা খাতুন সাথী এবং সেক্রেটারি সাবরিনা নওরিন লিমু।

অনুষ্ঠানে জাভেদ ওমর বেলিম বলেন, শিশু-কিশোরদের সুস্থভাবে বেড়ে ওঠা এবং প্রতিভা বিকাশে খেলাধুলার বিকল্প নেই। মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার থেকে তাদের মাঠের খেলায় আগ্রহী করে তুলতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। খেলাধুলার সুযোগ ও প্রয়োজনীয় সরঞ্জাম পেলে শিক্ষার্থীরা নিয়মিত অনুশীলনে উৎসাহিত হবে এবং নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি

সর্বশেষ সর্বাধিক পঠিত