একদিনে পাঁচ সেঞ্চুরি

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০১:৩৪ এএম

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চলতি মৌসুমে টানা দুই ম্যাচে সেঞ্চুরি। গতকাল ১৪৯ রানের ইনিংস খেলেন চট্টগ্রাম বিভাগের ওপেনার সাদিকুর রহমান। তবু শান্তি পেতে হচ্ছে তাকে। বরিশাল বিভাগের বিরুদ্ধে আউট হয়ে আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে অসন্তোষ জানানোয় সাজা পাচ্ছেন তিনি। একই কারণে শাস্তি হচ্ছে খুলনা বিভাগের ক্রিকেটার আফিফ হোসেনেরও।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্রে জানা গেছে, আউটের সিদ্ধান্ত না মেনে দীর্ঘদিন উইকেটে দাঁড়িয়ে ছিলেন এ সাদিকুর। আম্পায়ারের ওপরও ক্ষুব্ধ প্রতিক্রিয়াও দেখান তিনি। এ জন্য ম্যাচ ফির ১৫ শতাংশ অর্থাৎ ২২ হাজার ৫০০ টাকা জরিমানার পাশাপাশি ১টি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন এ ব্যাটার। সাজা মেনে নেওয়ার আলাদা করে শুনানির প্রয়োজন পড়েনি। তবে আফিফের শাস্তি এখনো চূড়ান্ত হয়নি বলেই জানা গেছে। রংপুর বিভাগের বিরুদ্ধে আউট হয়ে তিনিও অসন্তোষ প্রকাশ করেন।

এসবের মধ্যে এনসিএলের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনে ৫টি সেঞ্চুরি হয়েছে। বল হাতে ৬ উইকেট নেওয়ার পর শতক হাঁকান খুলনার অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। ঢাকা বিভাগের হয়ে তিন অঙ্ক স্পর্শ করেন মার্শাল আইয়ুব ও মাহিদুল ইসলাম অঙ্কন। চট্টগ্রামের হয়ে সাদিকুরের পর সেঞ্চুরি করেন শাহাদাত হোসেন দিপু।

মিরপুরে রাজশাহীর মাত্র ১১৯ রানে অলআউট হওয়ার পর খুলনা বড় সংগ্রহ গড়ে ম্যাচে শক্ত অবস্থান তৈরি করেছে। মেহেদীর ১০৪ রানের ইনিংসে দ্বিতীয় দিনশেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ৪৬৩ রান। আট নম্বরে নেমে ১১৮ বলের ইনিংসটি সাজান ১০টি চার ও ২টি ছয়ের সাহায্যে। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার সপ্তম সেঞ্চুরি।

অন্যদিকে কক্সবাজারে বরিশালের বিপক্ষে চট্টগ্রামও বড় সংগ্রহের পথে এগিয়েছে। সাদিকুরের ১৪৯ রানের ইনিংসের পাশাপাশি দিপুর অপরাজিত ১০১ রানে প্রথম ইনিংসে ১৪৭ রানের লিড পেয়েছে চট্টগ্রাম। দ্বিতীয় দিন তাদের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৪৭৯ রান। এ নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে সাদিকুর ৩টি ও দিপু ৪টি সেঞ্চুরি করেন।

অন্য ম্যাচে সিলেটের বিপক্ষে বড় সংগ্রহ গড়ে প্রথম ইনিংস ঘোষণা করেছে ঢাকা বিভাগ। ৬ উইকেটে ৫৪৭ রান করে ইনিংস থামায় তারা। আগের দিনই তিন অঙ্কের দেখা পাওয়া নাঈম শেখের পর দ্বিতীয় দিনে শতক তুলে নেন মার্শাল আইয়ুব ও মাহিদুল ইসলাম অঙ্কন। ২৪০ বল মোকাবিলা করে ১৭৫ রান করেন মার্শাল। অঙ্কনের ব্যাট থেকে আসে ১৪১ বলে ১০৮ রান।

সিলেটে স্বাগতিকদের বিপক্ষে বড় সংগ্রহ গড়ে প্রথম ইনিংস ঘোষণা করেছে ঢাকা। ৬ উইকেটে ৫৪৭ রান করে তারা। আগের দিনই তিন অঙ্কের দেখা পাওয়া নাঈম শেখের পর গতকাল শতক তুলে নেন মার্শাল ও অঙ্কন। ২৪০ বল মোকাবিলা করে ১৭৫ রান করেন মার্শাল। এটি তার ৩০তম সেঞ্চুরি। প্রথম শ্রেণির ক্যারিয়ারে পঞ্চম শতক হাঁকানো অঙ্কন ১৪১ বলে ১০৮ রানে থামেন। এরপর ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ১৫৪ রান করেছে সিলেট। সৈকত আলী ৩১ রান নিয়ে অপরাজিত আছেন।

পাশের মাঠে ৯ উইকেটে ৫২২ রানে নিজেদের ইনিংস ঘোষণা করে রংপুর বিভাগ। এরপর ওপেনার খালিদ হাসানের ৭২ রানের পরও ব্যাটিং ব্যর্থতায় ভুগছে ময়মনসিংহ বিভাগ। ৬ উইকেট হারিয়ে ১৮৩ রান তুলেছে তারা।

সর্বশেষ সর্বাধিক পঠিত